উত্তরদিনাজপুর

কাজে যোগদান করতে যাবার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক পুলিশ কর্মীর

লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক পুলিশ কর্মীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে  উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চারখাম্বা এলাকায় ব্যাঙ্গল টু-ব্যাঙ্গল রাজ্য সড়কে। মৃত সিভিক পুলিশ কর্মীর নাম সায়দ আজম(২৭)। মৃত সিভিক পুলিশ কর্মীর বাড়ি ইসলামপুরের গেন্নাবাড়ি মিলিক বস্তিতে। 

            জানাজায়, প্রতিদিনের মতো আজও কাজে যোগদান  করার জন্য বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেড়িয়ে ছিল সায়দ আজম। ইসলামপুরের চারখাম্বা এলাকায় বেঙ্গল টু ব্যাঙ্গল রাজ্য  সড়ক ধরে  ইসলামপুর থানায় যাচ্ছিল সিভিক পুলিশ কর্মী সায়দ আজম। সেই সময় বালি বোঝাই একটি লড়ি ধাক্কা মারে সায়দকে বলে জানান তার সহ কর্মী মেহেবুব আলম। স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই সিভিক পুলিশ কর্মীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘাতক লড়ি চালক পলাতক হলেও লড়িটি আটক করেছে পুলিশ। এই ঘটনার জেরে মৃতের পরিবারের নেমে আসে শোকের ছায়া।